বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের মূলহোতা মিজান ঢালী সহজ.কম সার্ভার অপারেটরসহ ৯ জন আটক

  • আপডেট সময় শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৮.১৮ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের মূলহোতা মিজান ঢালী ও রেলওয়ের সাথে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান সহজ.কম এ কর্মরত সার্ভার অপারেটরসহ ৯ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বৃহস্পতিবার রাতে র‌্যাব-৩ এর একটি দল রাজধানীর কমলাপুর ও সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
র‌্যাব সূত্র জানিয়েছে, গত ২৫ জানুয়ারি টিকেট কালোবাজারি চক্র উত্তম ও সেলিম সিন্ডিকেটের মূলহোতাসহ ১৪ সদস্যকে ১২শ এর অধিক ট্রেনের টিকেটসহ গ্রেফতার করে এলিট ফোর্স র‌্যাব। গ্রেফতারকৃত ট্রেনের টিকেট কালোবাজির চক্রের সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই ৯ জনকে গ্রেফতার করা হয়।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারস্থ র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের  আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে র‌্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আটককৃতরা হলো ঢালী সিন্ডিকেটের মূলহোতা মো. মিজান ঢালী (৪৮), তার প্রধান সহযোগী মো. সোহেল ঢালী (৩০), মো. সুমন (৩৯), মো. জাহাঙ্গীর আলম (৪৯), মো. শাহজালাল হোসেন (৪২), মো. রাসেল (২৪), মো. জয়নাল আবেদীন (৪৬), মো. সবুর হাওলাদার (৪০) ও নিউটন বিশ্বাস (৪০)।
তাদের গ্রামের বাড়ি চাঁদপুর, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, ভোলা, বরিশাল ও চট্টগ্রাম জেলায় বলে জানা গেছে।
তাদের কাছ থেকে দেশের বিভিন্ন ট্রেনের বেশকিছু টিকেট, ৮টি মোবাইল ফোন, ১টি এনআইডি, ১টি ড্রাইভিং লাইসেন্স, কালোবাজির বিভিন্ন আলামত এবং টিকেট বিক্রয়ের নগদ ১১ হাজার ৪২২ টাকা উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com