সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সোনারগাঁয়ের কাচঁপুরের কোল্ড স্টোরেজ থেকে মেয়াদোত্তীর্ণ ১৪ মেট্রিকটন খেজুর জব্দ

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ৪.০৬ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরের কোল্ড স্টোরেজ থেকে মেয়াদোত্তীর্ণ ১৪ মেট্রিকটন খেজুর জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মজুদ করে রাখা আরও ৫৯১ বস্তা খেজুর দ্রুত বাজারজাত করার নির্দেশ দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে ঢাকা ও নারায়ণগঞ্জ কার্যলয়ের সমন্বয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযান চালায়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটনের সহকারি পরিচালক আব্দুস সালাম জানান, দেশব্যাপী মজুদদারদের বিরুদ্ধে অভিযান চলছে। তার অংশ হিসেবে আজ কাঁচপুরের স্টার কোল্ড স্টোরেজে অভিযান পরিচালিত হয়।

এসময় মেসার্স মৌসুমি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মজুদ করে রাখা মেয়াদোত্তীর্ণ ১৪ টন খেজুর জব্দ করে তা সিলগালা করে দেয়া হয়। এই খেজুরের আনুমানিক বাজার মূল্য ২১ লাখ ৬৬ হাজার টাকা।

তিনি জানান, বাজারে খেজুরের সংকট সৃষ্টি করে তারপর এই খেঁজুরের বস্তায় মেয়াদ বাড়িয়ে বাজারজাত করা হয়। এ নিয়ে আইনী ব্যবস্থা নেয়ার পাশাপাশি এ অভিযান চলমান থাকবে বলে জানান সহকারি পরিচালক আব্দুস সালাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com