বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

ময়মনসিংহ বিভাগে সেরা হয়ে গৌরীপুরের আদিব এখন জাতীয় পর্যায়ে 

  • আপডেট সময় সোমবার, ১১ মার্চ, ২০২৪, ১.১৭ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে
মোঃ রাকিবুল হাসানঃ- ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা (১০ মার্চ /২৪) ময়মনসিংহে অনুষ্ঠিত হয়। তাহমিন ইসলাম আদিব প্রতিযোগিতার কাবিং এবং কুইজ বিষয়ে ময়মনসিংহ বিভাগে সেরা হয়ে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ নিশ্চিত করে।
আদিব ইসরাত জাহান ও মো. তানভীর আল ইসলাম দম্পত্তির পুত্র। সে গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। আদিব উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ১৭৭টি বিদ্যালয়ের অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে কাবিং, কবিতা আবৃত্তি, সাধারণ জ্ঞান কুইজ ও পল্লীগীতিতে ১মস্থান অর্জন করে জেলায় অংশ নেয়। জেলার ১৩টি উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে লড়াই করে কাবিং ও কুইজে প্রথম স্থান অর্জন করে বিভাগে অংশ নেয়। রোববার বিভাগীয় পর্যায়েও সেরা হওয়ার জাতীয় পর্যায়ে কাবিং ও কুইজে অংশ গ্রহণ নিশ্চিত করেছে।
বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় আয়েজিত বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ আলী রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. শাহ্ আবিদ হোসেন।
আদিবের এ অর্জনের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম,

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com