বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হলেন ইকরামুল হক টিটু

  • আপডেট সময় রবিবার, ১০ মার্চ, ২০২৪, ১০.১৮ এএম
  • ১৮২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ-ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নির্বাচনে বড় ব‍্যবধানে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মো: ইকরামুল হক টিটু। এই নির্বাচনে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৯৫৯।

শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ৯টায় নগরীর তারেক স্মৃতি মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ভোট গনণা শেষে বেসরকারিভাবে সংশ্লিষ্টরা এই ফলাফল ঘোষনা করেন।

এ সময় নগরের ১২৮টি ভোট কেন্দ্রের ঘোষিত ফলাফলে মো: ইকরামুল হক টিটু ঘড়ি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৯৫৯। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাতি প্রতীকে সাদেকুল হক খান মিল্কি টজু পেয়েছেন ৩৪ হাজার ৩৯৫ ভোট। এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেসামুল আলম ঘোরা প্রতিকে পেয়েছেন ১০ হাজার ৬৪৩ ভোট, কৃষকলীগ নেতা রেজাউল হক হরিণ প্রতিকে পেয়েছেন ১ হাজার ৪৫৮ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী শহিদুল ইসলাম স্বপন মন্ডল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৭৬ ভোট।

উক্ত ফলাফলে মো: ইকরামুল হক টিটু তাঁর নিকটতম প্রতিন্দন্দ্বী অপেক্ষা ১ লাখ ১ হাজার ৫৬৪ ভোট বেশি পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com