সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বিশ্ব নারী দিবসে বৈশাখী টেলিভিশনের আয়োজন

  • আপডেট সময় শনিবার, ৯ মার্চ, ২০২৪, ১২.০৭ এএম
  • ২১৩ বার পড়া হয়েছে

৮ মার্চ শুক্রবার, ২০২৪ বিশ্ব নারী দিবসে বৈশাখী টেলিভিশনের পর্দা সাজানো হয়েছে নানা অনুষ্ঠান দিয়ে। বিগত বছর ধরে নারী দিবসে নানা আয়োজন করে আসছে বৈশাখী টেলিভিশন। এবারও তার ব্যত্যয় হবে না বলে জানালেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। বৈশাখী টিভি পর্দায় আয়োজনের পাশাপাশি নিজস্ব কার্যালয়েও থাকবে বিশেষ আয়োজন। নারী স্টাফদের মাঝে উপহার সামগ্রী বিতরণসহ আনন্দমুখর পরিবেশ বিরাজ করবে সারাদিন। বিকালে কেক কাটার মাধ্যমে শুরু হবে নারী দিবসের আনুষ্ঠানিকতা।
বৈশাখী টেলিভিশনের পর্দার আয়োজনের মধ্যে থাকছে মামুন আব্দুল্ল¬াহর প্রযোজনায় সকাল ৭টা ৪৫ মিনিটে দেশাত্মবোধক গান নিয়ে অনুষ্ঠান ‘জন্মভূমি’। লিটু সোলায়মানের প্রযোজনায় সকাল ৮টা ২০ মিনিটে নারী দিবসের স্পেশাল বৈশাখীর সকালের গানে অংশ নিবেন অনিমা মুক্তি, ঝিলিক, লিজা, পুতুল, , নন্দিতা, লুইপা, চম্পা বনিক, দিঠি আনোয়ার, ইয়াসমিন লাবন্য। সকাল ৯টা ১০ মিনিটে আলমগীর রাসেলের প্রযোজনায় পুরনো দিনের সিনেমার গান নিয়ে প্রচার হবে মিউজিক এ্যালবাম। সকাল ১০.০০টায় নারী দিবসের ধর্মীয় অনুষ্ঠান-ইসলাম ও সমাধান। দুপুর ১২.৪৫ মিনিটে প্রচার হবে নারী দিবসের বিশেষ নাটক বিরতিহীন নারী। অভিনয় করেছেন- নাদিয়া আহমেদ, মাজনুন মিজান, শেলী আহসান, পিয়া প্রমুখ। রাত ১০.০০টায় রয়েছে বিশেষ নাটক ‘বিয়ে বাড়ির আবদার। অভিনয় করেছেন-রাশেদ সীমান্ত, অহনা রহমান, রকি খান, রেশমা আহমেদ প্রমুখ। গল্প আহসান আলমগীর, পরিচালনা জিয়াউদ্দিন আলম।
লিটু সোলায়মানের প্রযোজনায় রাত ৮টা ৩০ মিনিটে নারী দিবসের স্পেশাল বৈশাখী ফোক অনুষ্ঠানে অংশ নিবেন খায়রুল ওয়াসী ও মুনিয়া মুন।
দিবসটি উপলক্ষে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে ৩টি সিনেমা। সকাল ১০টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘হাছন রাজা’। অভিনয়ে- হেলাল খান, শমী কায়সার, ববিতা প্রমুখ। দুপুর ২.৩০ মিনিটে রয়েছে ‘খায়রুন সুন্দরী’। ফেরদৌস, মৌসুমী, দিলদার, এটিএম শামসুজ্জামান প্রমুখ। রাত ১২টায় দেখানো হবে ‘লাভ ইন সিমলা’। অভিনয়ে- আলমগীর, কবরী, মিনু রহমান, মিনারা জামান, মেহফুজ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com