শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট,আগুন থেকে বাঁচতে গিয়ে অনেকেই হতাহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.৫৪ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ-রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে,আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন,এরশাদ হোসেন জানান বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ পান।

সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এরশাদ হোসেন আরো বলেন, প্রাথমিকভাবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী সূত্রে জানাযায় ভবনটির পাঁচতলা পর্যন্ত সব ফ্লোরে আগুন দেখা যায়। যার ফলে পুরো ভবনের ভেতরে অনেক লোক আটকা পড়েছিল।

আগুন লাগার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত নয়জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন-শাকিল (২৪), উজ্জল (২৩), জোবায়ের (২১), ওমর ফারুক (৪৩), শাকিল (২২)  জুয়েল (৩০), দ্বীন ইসলাম (৩০), ইকবাল হোসেন (২৪) ও ইমরান (১৩)।

ভবনে অবস্থানরতরা আগুন দেখতে পেয়ে তাড়াহুড়া করে নামতে গিয়ে এবং নিজেরা বিভিন্নভাবে লাফিয়ে নেমে আহত হয়েছেন। তাদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনার সময় ভবন থেকে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান সিকদার জানান,অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ারম্যানরা ১৫ জনকে জীবিত উদ্ধার করে।

এদিকে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া সাংবাদিকদের বলেন, ছয়তলা ভবনের দুইতলায় কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগায় আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com