বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত বাংলাদেশি ১ লাখ কর্মী নেওয়ার প্রস্তাবে সম্মত রাশিয়া অনার্সে বাংলা-ইতিহাসের মতো মৌলিক বিষয় বাদের পরিকল্পনা নেই :শিক্ষামন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে বড় পর্দায় খেলা দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে :যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বাজেট অধিবেশনে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে সীমান্ত সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে শূন্যরেখায় আটকে থাকা সব নাগরিককে ফিরিয়ে নিয়েছে ভারত নোটিশের জবাব দিতে আদ-দ্বীন হাসপাতালকে ২ দিনের সময় দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু

জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সিলগালা, আটক ২ চিকিৎসক

  • আপডেট সময় বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ৭.৪৬ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

জেএস ডায়াগনস্টিক সিলগালা, আটক ২ চিকিৎসক সুন্নতে খতনা করাতে এসে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আহনাফ তাহমিন আয়হাম (১০)র মৃত্যুর ঘটনায় মালিবাগের জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারটি সিলগালা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান এ অভিযানের নেতৃত্বে প্রতিষ্ঠানটিতে আসে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত দল।  পরিদর্শনের পর তারা ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয়।

স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে বলা হয়, এটি হাসপাতাল নয়, ডায়াগনস্টিক সেন্টার। যে কারণে তাদের অ্যানেস্থেসিয়া প্রয়োগের কোনো সুযোগ নেই। তারা অননুমোদিতভাবে হাসপাতাল পরিচালনা করছিল।

এর আগে, শিশু মৃত্যুর ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় শিশুটির বাবা ফখরুল আলম বাদী হয়ে মামলা করেন। এতে আটজনকে আসামি করা হয়। মামলায় গ্রেফতার করা হয়েছে দুই চিকিৎসককে।  তারা হলেন হাসপাতাল পরিচালক ডা. এস এম মুক্তাদির ও ডা. মাহবুব।

জানা গেছে, মঙ্গলবার রাতে মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডা. এস এম মুক্তাদিরের তত্ত্বাবধানে সন্তানকে সুন্নতে খৎনা করাতে আসেন শিশু আয়হামের বাবা ফখরুল আলম ও মা খায়কুন নাহার চুমকি। রাত আটটার দিকে খৎনা করানোর জন্য অ্যানেস্থেসিয়া দেওয়ার পর আর ঘুম ভাঙেনি আহনাফের।

এর ঘণ্টাখানেক পর হাসপাতালটির পক্ষ থেকে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। স্বজনদের অভিযোগ, লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার কথা থাকলেও ফুল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় আহনাফকে। যে কারণে তার জ্ঞান ফেরেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com