শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বিভিন্ন আয়োজনে গৌরীপুরে সরকারি কলেজে মহান শহীদ দিবস পালিত

  • আপডেট সময় বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ৩.৫০ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ-ময়মনসিংহের গৌরীপুরে বুধবার সকাল ১১ টায় সরকারী কলেজের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ পালিত হয়েছে।

এ উপলক্ষে কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, বিএনসিসি ও রোভার স্কাউটসের
অংশগ্রহণে কলেজ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

সকাল সাড়ে ১১ টায় কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে, ইসলামের ইতিহাসের প্রভাষক শিপন আহাম্মদের দক্ষ সঞ্চালনায় ও আরবী বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর সরকারী কলেজের অধ্যক্ষ ও সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জিল্লুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আয়েশা আফরোজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সামিউল করিম।

অনুষ্ঠানে অন্যাদের মাঝে বক্তব্য রাখেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ এ কে এম শফিকুল ইসলাম ও প্রাণী বিদ্যা বিভাগের প্রভাষক মোঃ মবিনুল হাসান। এ সময় কলেজের অপরাপর শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মাঝামাঝি সুমিষ্ট কণ্ঠে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত সংগীত শিল্পী রোদিতা ও তার সহযোগিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com