সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পিকনিক বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৭.৪৬ পিএম
  • ২০১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পিকনিক বাসের ধাক্কায় মফিজ মিয়া নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে দর্শনা-মুজিবনগর সড়কের তালসারি মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মফিজ মিয়া উপজেলার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মফিজ মিয়া মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে তালসারি নামক স্থানে পৌঁছালে একটি দ্রুতগতির পিকনিকের বাস পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় স্থানীয়রা আহতাবস্থায় মফিজ মিয়াকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, বাসটি আটক করা হয়েছে, চালক পলাতক রয়েছে।

তিনি বলেন, সাতক্ষীরা থেকে মুজিবনগরে পিকনিকের উদ্দেশে যাচ্ছিল বাসটি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com