সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় খড়িবাহী ট্রলির ২ শ্রমিক নিহত

  • আপডেট সময় সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪, ৭.৪৭ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

রাজশাহীর পবায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় খড়িবাহী ট্রলির দুইজন শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার মোহনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রলির চালক মোফাজ্জাল হোসেন (৩৫) ও হেলপার হাবিবুর রহমান হাবিব (৩২)। তারা দুইজনেই পবা উপজেলার চক ধাদাস এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, খড়িবোঝাই একটি ইঞ্জিন চালিত ট্রলি রেলক্রসিং পার হচ্ছিল। বেলা ৪টার দিকে রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রলিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে ট্রলির চালক ও হেলপার মারা যান।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনর ইনচার্জ খাইরুল ইসলাম জানান, ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে।

নিহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com