বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার

মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে ব্লেড টিয়ে জখমের মামলার আসামী গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪, ৮.০৫ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতি‌নি‌ধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় এক স্কুল ছাত্রীর দুই গালে ব্লেড দিয়ে আঘাত ক‌রে জখমের পলাতাক আসামী সাব্বির হাওলাদার (২২) কে গ্রেপ্তার করেছে পলিশ। মঠবাড়িয়া থানা পুলিশ ও র‌্যাব-৭ চট্টগ্রাম পতেঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করে রবিবার আদালতে সোপর্দ ক‌রে। সাব্বির উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মহারাজ হাওলাদারের ছেলে।
উল্লেখ্য, উপজেলার ঠুঁটাখালী গ্রামের সৌদি প্রবাসীর মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীকে সাব্বির
দীর্ঘ দিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে ঐ ছাত্রী রা‌জি না হওয়ায় গত ২৬ নভেম্বর রবিবার বার্ষিক পরীক্ষা শেষে দুপুরে বাড়ি ফেরার পথে সাব্বির ও তার সহযোগী ঐ ছাত্রীর পথরোধ করে। এক পর্যায় কথার
ছলে বখাটে সাব্বির হাতে থাকা ব্লেড দিয়ে ছাত্রীটির দুই গালে আঘাত ক‌রে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। পরে সহপাঠি ও স্থানীয়রা ঐ ছত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনায় ঐ রাতেই আহত ছাত্রীর মা বাদী হয়ে সাব্বিরের
বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে সাব্বির আত্মগোপনে ছিল।
মঠবাড়িয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, সাব্বিরকে র‌্যাবের সহযোগিতায় গ্রেপ্তার করে রবিবার আদালতে সোপর্দ করা
হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com