বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফেব্রুয়ারি মাসেও গ্যাসের দাম বাড়লো রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার ১০ টাকার নতুন নোট বাজারে আসছে মঙ্গলবার আগামীকাল পবিত্র শবে বরাত শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু বিসিআরসির উদ্যোগে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার প্রদান নওগাঁয় মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আমি তো নেই….

  • আপডেট সময় শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.১১ পিএম
  • ১৫০ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশঃ

আমি তো নেই, ফাগুন এসে ফুল ফোটাবে

কৃষ্ণচূড়ার ডালে কোকিল সুর উঠাবে

তোমার শহর ছড়িয়ে যাবে ফুলেরই সুবাসে
আমি তো নেই লুকিয়ে গেছি দূরের আকাশে।

সন্ধা নামবে তোমার বাড়ী হাসনাহেনার ঘ্রাণে
রাত জাগা ওই তারা হয়ে চেয়ে তোমার পানে
বুঝবে কি ওই ছুঁইয়ে গেলে হালকা বাতাসে
আমি তো নেই, লুকিয়ে গেছি দূরের আকাশে।

সুবাস ভরা চুলের বেণী রক্তজবায় হাসে
দোল দিয়ে যায় মনের ভেতর কারে পাবার আশে
একলা খাটে শুইলে তুমি চাও কি কারো পাশে
আমি তো নেই, লুকিয়ে গেছি দূরের আকাশে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com