সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পিরোজপুরের নাজিরপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় দুই সহপাঠীর মৃত্যু; আহত ১

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪, ৭.৪২ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় মো.  স্বাধীন শেখ (১৬) ও রহমত শেখ (১৫) নামের দুই সহপাঠীর মৃত্যু হয়েছে। এ সময় ওই মোটর সাইকেলে থাকা অপর সহপাঠী রহমাত শেখ গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারী) সকাল সোয়া ৯টার দিকে উপজেলা  মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া গ্রামে। নিহতরা  স্থানীয়  বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
ওই বিদ্যালয় প্রধান শিক্ষক শুভ্রত রায় বলেন, বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া অনুষ্ঠান চলছে। কিন্তু সকাল সোয়া ৯টার দিক ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র স্বাধীন শেখ, রহমত শেখ ও তানজিম শেখ এ  ৩ সহপাঠী একটি মোটর সাইকেলে করে মাটিভাঙ্গার দিকে যাচ্ছিলো। এ সময় বরইবুনিয়া শহীদ মোল্লার বাড়ির সামনের রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে  স্বাধীন ও রহমতের  সেখানেই মৃত্যু হয়।  আর গুরুতর আহত তানজিম শেখকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
স্থানীয়রা জানান, ওই ৩ সহপাঠী একটি মোটর সাইকেলে করে এবং অন্য এক বন্ধু অন্য একটি মোটর সাইকেলে করে পাল্লা দিয়ে চালিয়ে মাটিভাঙ্গার দিকে যাওয়ার কালে এ দূর্ঘটনা ঘটে।
নিহত স্বাধীন শেখ উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের  হোগলা বুনিয়া গ্রামের ডালিম শেখের ছেলে। আর রহমত শেখ একই ইউনিয়নের উত্তর পূর্ব বানিয়ারী গ্রামের মুকুল শেখের ছেলে। এ ছাড়া আহত তানজিম শেখ ওই একই ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের শহিদুল শেখের ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জিনাত তাসনিম বলেন, রহমত শেখকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, ওই ছাত্ররা একটি মোটর সাইকেলে করে দ্রুত গতিতে মাটিভাঙ্গার দিকে যাওয়ার কালে  বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে তারা আহত ও নিহত হন। নিহত একজনকে হাসপাতালে ও অন্যজন সেখানে আছে।   ঘটনা স্থলে  পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com