সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

কাউখালীতে নিম্নমানের ঔষধ ব্যবহার করার ফলে কৃষকদের সবজির বাগানের ক্ষতি হচ্ছে

  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪, ৫.৩৩ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে চলমান রবি মৌসুমে শৈত প্রবাহ, কুয়াশা, অসময়ে বৃষ্টি সহ বিভিন্ন দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে  মাঠে সবজি সহ ফসলের বিভিন্ন রোগে আক্রমণ বেড়ে যাওয়ার পাশাপাশি পোকামাকড়ের আক্রমণ বেড়ে যাচ্ছে। ফলে কৃষকরা অনেক সময় কৃষি অফিসের পরামর্শ ছাড়াই নিজ উদ্যোগে কীটনাশক ডিলারদের দোকান থেকে নিম্নমানের ওষুধ কিনে অপরিমিত মাত্রায় ব্যবহার করে কোন উপকার পাচ্ছে না। ফলে কৃষকদের অনেক সবজি নষ্ট হয়ে যাচ্ছে ।যার ফলে তারা আর্থিকভাবে লোকসানে পড়েছে। এক শ্রেণীর অসাধু নিম্নমানের কোম্পানির বিভিন্ন লোভের বিনিময়ে কীটনাশক ডিলারদের কাছে নিম্নমানের ঔষধ বিক্রি করছে। ওই নিম্নমানের ওষুধ অনেক সময় কৃষকরা ক্রয় করে সবজি সহ বিভিন্ন ফসলে ব্যবহার করে কোন উপকার পাচ্ছে না। উপকার চেয়ে ক্ষতির পরিমাণ বেশি হয়। এ ব্যাপারে কাউখালী উপজেলা কৃষি অফিসার সোমা দাস বলেন, আমাদের কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিক মাঠে থাকেন। তাদের পরামর্শ নিয়ে সঠিক এবং পরিমিত পরিমানে বালাইনাশক  ব্যবহার করলে কৃষকরা উপকৃত হবে। আমরা সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিয়ে থাকি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com