বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে ২ লাখ ৭৭ হাজার কম্বল বিতরণ।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪, ৭.৪৮ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ-ময়মনসিংহ জেলার বিগত একযুগের রেকর্ডকে পিছনে ফেলেছে ২০২৫ সনের চলমান শীত। শীতের এই তীব্রতা বেশি সমস্যা সৃষ্টি করেছে এ অঞ্চলের প্রান্তিক পর্যায়ের মানুষের মধ্যে। শীতার্ত মানুষের শীত লাঘব করতে সরকার ময়মনসিংহ বিভাগের ৪টি জেলা প্রশাসনের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ২ লক্ষ ৭৭ হাজার কম্বল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ময়মনসিংহ বিভাগের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের তথ্য সূত্রে জানাগেছে, ময়মনসিংহ বিভাগে জেলা প্রশাসন এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের সহায়তায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় প্রায় ২ লক্ষ ৭৬ হাজার ৯৯০টি। এর মধ্যে ময়মনসিংহ জেলায় প্রায় ১ লক্ষ ২৮ হাজার ৮০০টি কম্বল বিতরণ করা হয়েছে। মোট বরাদ্দের আরো ৪ হাজার কম্বল অবশিষ্ট রয়েছে যা পরবর্তীতে যাচাই-বাছাই করে বিতরণ করা হবে। নেত্রকোণা জেলায় জেলা প্রশাসনের সহায়তায় প্রায় ৫৫ হাজার ১৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। জামালপুর জেলায় ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার তথ্যমতে, ৫২ হাজার ৪০০টি কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে শেরপুরে জেলা প্রশাসন প্রায় ৩৬ হাজার ৬৪০টি কম্বল বিতরণ চলমান।

ময়মনসিংহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, অত্যন্ত যাচাই-বাছাই করে সরকারি কম্বল বিতরণ করা হচ্ছে। গরিব অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে সরকারিভাবে কম্বলগুলো বিতরণ করা হচ্ছে। তারা যেন শীত থেকে পরিত্রাণ পেতে পারেন। জেলা প্রশাসন থেকেও শারীরিক প্রতিবন্ধী, অন্ধ, বধির ও নিম্নআয়ের মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com