বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন

  • আপডেট সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ৭.০৪ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ- নেত্রকোণার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা গ্রামে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক আলহাজ্ব ইউনুস আলী মন্ডল (৯২) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

সোমবার (২২) জানুয়ারী আড়াইটার সময় বাড়হা প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে বাড়ীর পাশে কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের আগে পূর্বধলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি চৌকস দল তার প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল ইসলাম, পূর্বধলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন, প্রশাসনের কর্মকর্তারা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধাসহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ, মরহুমের নিকটআত্মীয় ও শুভাকাঙ্খীগণ। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন ১৬১ নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিঠির সাংগঠনিক বীরমুক্তিযোদ্ধা আহমদ হোসেন।

পারিবারিক সূত্র জানায়, তিনি র্দীঘদিন যাবত বার্ধ্যক্য জনিত নানা সমস্যায় ভুগছিলেন। রবিবার (২১ জানুয়ারী ) সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও পাঁচ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com