সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ভাঙ্গায় সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত, আহত -১৫

  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ৩.৪৪ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : গতকাল ফরিদপুরের ভাঙ্গা
উপজেলার ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কের খাড়াকান্দি নামক স্থানে সোহাগ
পরিবহনের একটি বাসের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত হয়েছে। আর এ ঘটনায়
আহত হয়েছে আরো ১৫ জন। তাদের ভিতর আশঙ্কাজনক অবস্থায় ৯ জনকে
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা
হয়েছে। বাকীদের ভাঙ্গা উপজেলা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা
দেওয়া হয়েছে। আজ সন্ধ্যা‌‌ সাতটার দিকে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ
মোঃ খায়রুল আনাম জানান, আজ সন্ধ্যার দিকে গোপালগঞ্জের দিক থেকে
সোহাগ পরিবহনের একটি বাস ঢাকার দিকে আসার সময় মুকসেদপুর
মুখী লেগুনায় ধাক্কা দেয়। ‌ এতে ঘটনাস্থলেই লেগুনার ৪ যাত্রী নিহত হয়। আর এ
সময় আহত হয় বাকীরা। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়
তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে
ভর্তি করা হয়। বাকিদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে ভর্তি করা
হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় জানা
গেছে। এরা হলেন, ফরিদপুরের ভাঙ্গার আড়ুয়াকান্দি গ্রামের আবু সাঈদের
পুত্র মেহেদি মাতুব্বর (২৫), নোয়াকান্দার মৃত মোয়াজ্জেমের পুত্র হাফিজুল
ইসলাম হাবু (৪০) ও মধুখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার সিরাজুল ইসলাম।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে উদ্বার
কাজে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সঙ্গে সহযোগিতা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com