শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ নরসিংদীতে চাচীকে ধর্ষণ ও সন্তান জন্মদান: প্রধান আসামি গ্রেফতার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’

দুর্নীতি করলে কেউ রেহায় পাবে না : স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪, ৯.২১ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

দুর্নীতি করলে কেউ রেহায় পাবে না বলে হুঁশিয়ার করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, ‘আমি নিজে দুর্নীতি করি না, আমি থাকাকালীন কোনো রকম দুর্নীতি মেনে নেব না। এছাড়া দুর্নীতি করে কেউ রেহাই পাবে না।’

শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের সুযোগ-সুবিধাগুলো সরেজমিন পর্যবেক্ষণ করেন মন্ত্রী।

পরিদর্শনের সময় স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত মিডিয়া কর্মীরা স্বাস্থ্যমন্ত্রীকে স্বাস্থ্যখাতে দুর্নীতিসহ নানা বিষয়ে প্রশ্ন করলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হঠাৎ করে দুর্নীতি বন্ধ করা কঠিন। তবে আপনারা আস্থা রাখুন।’

তিনি আরও বলেন, ‘আমি সারাজীবন দুর্নীতি করিনি, আর ভবিষ্যতেও করব না। দুর্নীতি আমি মেনে নেব না এবং দুর্নীতি করে কেউ রেহাইও পাবে না।

পরিদর্শনকালীন হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন মন্ত্রী। হাসপাতালের অপারেশন থিয়েটার, মুজিব কর্নার, শেখ রাসেল কিডস কর্নার ও হাসপাতাল চত্বর ঘুরে দেখেন।

এর আগে সকাল ১০টায় স্বাস্থ্যমন্ত্রী সোনারগাঁওয়ের শ্রী শ্রী লোকনাথ মন্দির আশ্রমে যান এবং আশ্রমে উপস্থিত ধর্মীয় নেতাদের সঙ্গে কথা বলেন ও প্রার্থনায় অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com