সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ডি গ্রুপে বাংলাদেশ

  • আপডেট সময় শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪, ৪.৫৮ পিএম
  • ২০২ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপে কিছুটা কঠিন প্রতিপক্ষই পেলো বাংলাদেশ। ডি-গ্রুপে টাইগারদের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। গ্রুপ পর্বেই দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ। বি গ্রপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গে আছে অস্ট্রেলিয়া। আর সি গ্রুপে আছে ওয়েস্টইন্ডিজ ও নিউজিল্যান্ড।

চার-ছক্কার ক্রিকেটের জমজমাট আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আয়োজক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। এবারের বিশ্বকাপের পর্দা উঠবে ৪ জুন। যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হতে যাওয়া এবারের আসরে ডি গ্রুপে বাংলাদেশ। এই গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। এ গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। তাদের বাকি তিন সঙ্গী আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডা। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড আছে বি গ্রুপে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। গ্রুপ সি-তে আছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি ও বাছাইপর্বের চমক উগান্ডা।

বাংলাদেশকে খেলতে হবে আইসিসির পূর্ণ সদস্য দুই দল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে। পাশাপাশি সহযোগী সদস্য নেদারল্যান্ডসও টি-টোয়েন্টিতে বেশ শক্তিশালী দল।  প্রতি গ্রুপ থেকে ২টি করে দল যাবে সুপার এইটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com