সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে জয় টাইগারদের

  • আপডেট সময় শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৪.৫৫ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

চার পেসারের আগুন ঝড়ানো বোলিংয়ে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মত ওয়ানডে ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ ক্রিকেট দল। আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ ৯ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। । আগে ব্যাট করতে নেমে শরিফুল-তানজিম সাকিব-সৌম্যের তাণ্ডবে কেঁপে ওঠে নিউজিল্যান্ড।

শনিবার দিনগত রাতের ম্যাচে ৯৮ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাবে ২০১ বল ও ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। বোলিংয়ে নেমে শরিফুল আর সাকিব দু’প্রান্ত থেকে আক্রমণ শুরু করে। চতুর্থ ওভারেই রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন তানজিম সাকিব। নিকোলসকে নিয়ে ধাক্কা সামলানোর চেষ্টা করেও লাভ হয়নি। সাকিবের কাছে কুপোকাত হয়ে ফেরেন কিউই ব্যাটার।

এরপরই শুরু হয় শরিফুলের আক্রমণ। নিজের টানা তিন ওভারে তিন উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের ব্যাটিং বিপর্যয়ে ফেলে দেন এই ইয়াংস্টার। তানজিম সাকিব-শরিফুল তিন উইকেট তুলে নেয়ার পর আগ্রাসী হন সৌম্য সরকার। তিনিও তুলে নেন তিন উইকেট। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বেগ পেতে হয়নি টাইগারদের। এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় শান্ত বাহিনী।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল‍্যান্ড: ৩১.৪ ওভারে ৯৮ (ইয়াং ২৬, রবীন্দ্র ৮, নিকোলস ১, ল‍্যাথাম ২১, ব্লান্ডেল ৪, চ‍্যাপম‍্যান ২, ক্লার্কসন ১৬ , মিল্ন ৪, আশোক ১০, ডাফি ১*, ও’রোক ১; শরিফুল ৭-০-২২-৩, তানজিম ৭-২-১৪-৩, মুস্তাফিজ ৭.৪-০-৩৬-১, সৌম‍্য ৬-১-১৮-৩, মিরাজ ১-০-৩-০, রিশাদ ৩-০-৪-০)।

বাংলাদেশ: ১৫.১ ওভারে ৯৯/১ (সৌম‍্য আহত অবসর ৪, এনামুল ৩৭, শান্ত ৫১*, লিটন ১*; মিল্ন ৪-০-১৮-০, ডাফি ৫-০-২৭-০, ক্লার্কসন ২-০-১৯-০, ও’রোক ৪-০-৩৩-১, আশোক ০.১-০-২-০)।

ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে নিউ জিল্যান্ড ২-১ ব্যবধানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: তানজিম হাসান।
ম্যান অব দা সিরিজ: উইল ইয়াং।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com