বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

গৌরীপুরে সরকারী কলেজে বিভিন্ন আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

  • আপডেট সময় সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৭.৪৪ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ-ময়মনসিংহের গৌরীপুরে সরকারী কলেজে বিভিন্ন আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৩। এ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় কলেজ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কলেজের শিক্ষক শিক্ষাকা ও ছাত্রছাত্রীবৃন্দ। এ সময় কলেজের রোভার স্কাউটস ও বিএনসিসি সদস্যরা অধ্যক্ষ কার্যালয়ের সামনে থেকে ব্যান্ড পার্টির ব্যান্ডের তালে তালে মার্চপাসের মাধ্যমে দুই সারিতে শহীদ মিনারে এসে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে দুপুর ১১ টায় কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে ইসলামের ইতিহাসের প্রভাষক শিপন আহাম্মদের দক্ষ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে রাখেন গৌরীপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মিল্টন ভট্টাচার্য। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারী কলেজ বিসিএস ( সাধারণ শিক্ষা ) ক্যাডার কর্মকর্তা পরিষদের সভাপতি আবুল কাশেম, সমাজ কর্ম বিভাগের বিভাগীয় প্রধান মোঃ জিল্লুর রহমান, প্রধান আলোচক রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম। অপরাপর বক্তব্য রাখেন আরবী বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ, শওকত আলী, গীতা পাঠ করেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক সুজন পাল, এবং সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান রায়হানা আফরোজ।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রীবৃন্দ, বোভার স্কাউট বিএনসিসি, সহ সকল কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com