বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

১৪৮ – ময়মনসিংহ-৩, গৌরীপুর আসনে ৪ জনের প্রার্থীতা প্রত্যাহার।

  • আপডেট সময় সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৭.৪০ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ-আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে রবিবার (১৭ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে ১৩ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থী তাদের

মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

ময়মনসিংহ রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানাগেছে , মনোনয়নপত্র প্রত্যাহারকারীগণ হলেন বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মো. মতিউর রহমান, জাকের পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম, তরীকত ফেডারেশন ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ ড. বিশ্বজিৎ ভাদুড়ী।

এই আসনে বর্তমানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯জন। তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট নিলুফার আনজুম পপি, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আকাশ , তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোঃ জামাল উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত প্রার্থী মোঃ শফিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মোঃ শরীফ হাসান অনু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নাজনীন আলম।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা, জেলা আওয়ামী লীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী মোর্শেদুজ্জামান সেলিম, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন স্বপন।

প্রঙ্গগত, এ আসনে ৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সর্বমোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৪০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com