শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ নরসিংদীতে চাচীকে ধর্ষণ ও সন্তান জন্মদান: প্রধান আসামি গ্রেফতার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৬.৫১ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ৪ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা সিটিতে ৩ জন ও ঢাকার বাইরে ১ জন। আজ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪১৩ জন। এরমধ্যে ঢাকা সিটিতে ১০৩ জন এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ৩১০ জন ভর্তি হয়েছে।এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৮১ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪৬ হাজার ১৩৮ জনে পৌঁছেছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫৯১ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ৪৫৬ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৯৩৩ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১ লাখ ৭ হাজার ৫৪৯ জন এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ২ লাখ ৬ হাজার ৩৮৪ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৫৩ জন। এর মধ্যে ঢাকা সিটির ৮৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৫৬৪ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com