রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

গাইবান্ধায় রাস্তায় সন্তান প্রসব ভর্তি নেয়নি হাসপাতাল

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০, ১০.০৩ পিএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

রাস্তায় সন্তান প্রসব গাইবান্ধায় ভর্তি নেয়নি হাসপাতাল
এইচ আর হিরু গাইবান্ধাঃ
গাইবান্ধার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আসা এক প্রসূতিকে ভর্তি না নিয়ে ফেরত পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে ফেরতের ১০ মিনিট পরই রাস্তায় সন্তান প্রসব করতে বাধ্য হলেন ওই প্রসূতি।
সোমবার (০৬ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে মাত্র ২০০ গজ দূরে মধ্যপাড়া সরকারি বিদ্যালয়ের সামনের রাস্তায় সন্তান প্রসব করেন ওই মা।
ওই প্রসূতির নাম মিষ্টি আকতার (২০)। তিনি সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। এ ঘটনায় মা ও শিশু কল্যাণ কেন্দ্র ঘেরাও করে বিক্ষুব্ধ লোকজন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, স্ত্রীর প্রসব ব্যথা উঠলে দ্রুত তাকে গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আনেন স্বামী আব্দুর রশিদ। একটি অটোবাইকে করে মিষ্টি আকতারকে নিয়ে এলে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দায়িত্বরত কর্মী তৌহিদা বেগম কোনরকম পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অন্তঃসত্ত্বা ওই নারীকে অন্যত্র নিয়ে যেতে বলেন। পরিবারের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও বিষয়টির প্রতি গুরুত্ব দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
এরপর হাসপাতালের মাত্র ২০০ গজ দূরে মধ্যপাড়া সরকারি বিদ্যালয়ের সামনের রাস্তায় ওই মা ছেলে সন্তান প্রসব করেন। এ সময় উৎসুক জনতা ক্ষিপ্ত হয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র ঘেরাও করেন। পরে বাধ্য হয়ে পরবর্তী চিকিৎসা দেয় শিশু কল্যাণ কেন্দ্র কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com