সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

গৌরীপুরে ৭৭০০ জন কৃষককে কৃষি প্রণোদনা বিতরণ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১২.৫৭ এএম
  • ১৯৮ বার পড়া হয়েছে
দিলীপ কুমার দাস বুরো প্রধান  : ময়মনসিংহের গৌরীপুরে ৭৭০০ জন কৃষককে কৃষি প্রণোদনা হিসেবে বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন জলি, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম প্রমুখ।
কৃষি সম্প্রসারন বিভাগ সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ, উচ্চ ফলনশীল (উফশী) বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে। তিন হাজার পাঁচশত কৃষককে প্রতি বিঘা জমির জন্য উচ্চ ফলনশীল (হাইব্রিড) জাতের ২ কেজি ধান বীজ ও উপশী জাতের চার হাজার সাতশত কৃষককে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। যারা উপশী জাতের ধান বীজ পেয়েছেন তাদের বিনামূল্যে সার দেয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অতিবৃষ্টির কারণে যে সকল কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন অগ্রাধিকার ভিত্তিতে তাদের এসব বীজ ধান দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com