সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বিশ্বকাপ শিরোপা জয়ে ৪০ লাখ ডলার পেল চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

  • আপডেট সময় সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৫.৪৬ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক ভারতকে ৬ উইকেটে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মত বিশ্বকাপ শিরোপা জয় করেছে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপ শিরোপা জয়ে প্রাইজমানি হিসেবে ৪০ লাখ ডলার পুরস্কার পেয়েছে অসিরা। পুরো আসরে একমাত্র দল হিসেবে অপরাজিত থেকে ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হারের লজ্জা পেতে হয় ভারতকে।  রানার্স আপ হিসেবে ভারতীয় দল  পেয়েছে ২০ লাখ ডলার।

সেমিফাইনালে হেরে বিশ্বকাপ শেষ করে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। দু’দল পেয়েছে সমান ৮ লাখ ডলার করে।

সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে না পারা বাকী ছয় দল বাংলাদেশ, পাকিস্তান, ইংল্যান্ড, আফগানিস্তান, শ্রীলংকা ও নেদারল্যান্ডস পেয়েছে ১ লাখ ডলার করে।

লিগ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য দলগুলো পেয়েছে ৪০ হাজার ডলার করে। গ্রুপ পর্বে ৪৫টি ম্যাচে সর্বমোট দেওয়া হয় ১৮ লাখ ডলার। এবারের বিশ্বকাপে সর্বমোট ১ কোটি ডলার প্রাইজমানি ছিলো। তথ্য সূত্র: বাসস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com