সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

আনন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে “রাজবাড়ী জেলার কবি ও কবিতা” গ্রন্থ

  • আপডেট সময় বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৫.১৪ পিএম
  • ৫৯২ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম নঈমঃ-অনুষ্ঠিত হলো রাজবাড়ী জেলার কবি ও কবিতা গ্রন্থের প্রকাশনা উৎসব রাজবাড়ী জেলার ১৮৫ জন কবির কবিতা নিয়ে সরদার জাহাঙ্গীর আলম বাবলুর সম্পাদনায় আনন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে “রাজবাড়ী জেলার কবি ও কবিতা” গ্রন্থ। গ্রন্থটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো ১১ নভেম্বর ২০২৩ শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে।

প্রকাশনা উৎসব উদ্ধসঢ়;যাপন কমিটির আহ্বায়ক ও মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ এর সভাপতি কবি সালাম তাসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রকাশনা উৎসব উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রাণী সাহা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি, সাহিত্যিক ও গবেষক ডঃ ফকীর আব্দুর রশীদ, অতিরিক্ত ডিআইজি (সিআইডি) ঢাকা খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুজ্জামান, সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন মিয়া, রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, আনন ফাউন্ডেশনের সভাপতি ও আনন প্রকাশনের কর্ণধার কবি, শিশুসাহিত্যিক ও শিশুসংগঠক স.ম. শামসুল আলম, সংবাদ সারাক্ষণ-এর বার্তা সম্পাদক ও আনন প্রকাশনের প্রধান নির্বাহী লেখক ও গবেষক নজরুল ইসলাম নঈম।

নজরুল ইসলাম নঈম তার বক্তর্ব্য বলেনÑ আমি মনে করি, রাজবাড়ী জেলার কবিদের জন্য আজ একটি বিশেষ দিন। কারন, রাজবাড়ী জেলার ১৮৫ জন কবির কবিতা, সংক্ষিপ্ত পরিচিতি ও ছবিসহ ১৮ ফর্মার একটি সুন্দর, দৃষ্টিনন্দন সুসম্পাদিত গ্রন্থপ্রকাশিত হয়েছে। আমি আশা করি, সরদার জাহাঙ্গীর আলম বাবলু রাজবাড়ী জেলার কবি ও কবিতা গ্রন্থ প্রকাশ করেই থেমে থাকবেন না। তিনি রাজবাড়ী জেলার লেখকদের নিয়ে আরো নানামুখী কাজ করবেন। তিনি যেমন কবিদের নিয়ে কাজ করেছেন। তেমনি রাজবাড়ী জেলার অনেক গল্পকার রয়েছেন।

তাদের নিয়েও এমন একটি উদ্যোগ গ্রহণ করতে পারেন। সেই সাথে রাজবাড়ী জেলার লেখকদের নিয়ে একটি পূর্ণাঙ্গ লেখক অভিধানের উদ্যোগ নিতে পারেন। যেটা হবে গতানুগতিকের বাইরে একটু ভিন্ন আঙ্গিকে।
স্বাগত বক্তব্য রাখেন “রাজবাড়ী জেলার কবি ও কবিতা” গ্রন্থের সম্পাদক সরদার জাহাঙ্গীর আলম বাবলু।

এছাড়াও স্থানীয় লেখক, সংগঠক ও সুধীজন বক্তব্য রাখেন। রাজবাড়ী জেলার কবি ও কবিতা প্রকাশনা উৎসবে প্রায় দুইশত কবির উপস্থিতিতে প্রকাশনা অনুষ্ঠানটি উৎসব মুখর হয়ে ওঠে। রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলার কবিদের একত্র করে এইরকম এক সাহসী পদক্ষেপ গ্রহণ করায় সবাই সরদার জাহাঙ্গীর আলম বাবলুকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা
করেন খন্দকার হাফিজুল ইসলাম ও রাজ্জাকুল আলম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com