সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

শিল্পকলায় “রূপালী চাঁদ”

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৩.১৭ পিএম
  • ২০২ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ-বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামী ২৫ অক্টোবর ২০২৩ রোজ বুধবার, সন্ধ্যা সাতটায় এ কে এ কবীর রচিত ও নির্দেশিত গভীর প্রেমসমৃদ্ধ নাটক ” রূপালী চাঁদ ” মঞ্চস্থ হবে। এই নাটকে আরো অভিনয় করেছে, খোকন,জুয়েল,রানু আরা, রোজিনা, লিটু, মিঠু, শুভ্র, ইমু,ইভা, বীথী, সহিফা, রবি, নাবিল, ইব্রাহিম, ঝলক, মাহামিদ, ইয়াংফা, শাহাদাত, নাদিয়া,ইয়ানা, তুলি, মনিকা,সুম্পা জহরা,সায়মন এবং শাহীন।

নাটকের গল্পে দেখা যাবে, মানুষ প্রেমময় জীবনে পরম বেদনা এবং আনন্দ ধারায় অবগাহন করে বেঁচে থাকে মর্ত্যের ধূসর জগতে। কেউবা অমর্ত্য লোকের অন্তবর্তী আরেক অনন্ত ভুবনে যাত্রা করে। ভালোবাসার নিতল দীঘল সরোবরে অবগাহন করে আকন্ঠ পান করে বেদনার হলাহল। কেউ কেউ তুলে আনে অমৃতের সান্ত্র‍্য সুধা। মূলত এ নাটকটি বিচিত্র প্রেমানুভূতির অমর্ত্য লোকের অভ্যন্তরস্থ ধ্যান ধারণার একটি শৈল্পিক রূপ। হয়তো ভালোবাসার এক শিল্পসৌধ। দেহগত প্রেম রূপময়, স্পর্শময়, ইন্দ্রিয়জ ক্ষণস্থায়ী। দেহাতীত প্রেম অমৃত সুধাময় আত্মিক চিরস্থায়ী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com