সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সাবেক মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা ডি আরমাস মারা গেছেন

  • আপডেট সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ৭.২৩ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

সাবেক মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা ডি আরমাস মারা গেছেন। ২০১৫ সালে তিনি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় উরুগুয়ের প্রতিনিধিত্ব করেছিলেন।

নিউইয়র্ক পোস্টের উদ্ধৃতি দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ১৩ অক্টোবর ২৬ বছর বয়সী এই মডেল মারা যান। সার্ভিকাল ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। ডি আরমাস কেমোথেরাপি এবং রেডিওথেরাপি নিচ্ছিলেন।

তার মৃত্যুতে শোক জানিয়ে ভাই মেক ডি আরমাস সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘উঁচুতে উড়ে যাও, ছোট বোন। সর্বদা এবং চিরকালের জন্য’ গত বছরের মিস ইউনিভার্স উরুগুয়ে কার্লা রোমেরো, শোক প্রকাশ করেছে বলেছেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর নারীদের একজন।’

২০১৫ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন শেরিকা। শীর্ষ ৩০ এরমধ্যে না থাকলেও তিনি ১৮ বছরের ছয়জন প্রতিযোগীর এক ছিলেন।

সে সময় নেটউরুগুয়েকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিন, ‘আমি সবসময়ই মডেল হতে চেয়েছিলাম, তা বিউটি মডেল হোক, বিজ্ঞাপনের মডেল হোক বা ক্যাটওয়াক মডেল হোক। আমি ফ্যাশনের সাথে সম্পর্কিত সবকিছুই পছন্দ করি এবং আমি মনে করি একটি সৌন্দর্য প্রতিযোগিতার মধ্যে যে কোনো মেয়ের স্বপ্ন মিস ইউনিভার্সে অংশগ্রহণের সুযোগ পাওয়া। চ্যালেঞ্জে পূর্ণ এই অভিজ্ঞতায় থাকতে পেরে আমি খুবই খুশি।  শে ডি আরমাস স্টুডিও’ নামে চুল এবং ব্যক্তিগত যত্ন সম্পর্কিত পণ্য বিক্রি শুরু করেছিলেন শেরিকা। ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসায় নিযুক্ত স্ক্রেমিনি ফাউন্ডেশনেও কাজেও যুক্ত ছিলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com