সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

দেবীদ্বার ফতেহাবাদে প্রবাসীদের অর্থায়নে অসহায় পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২০, ৮.১২ পিএম
  • ৪৫১ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি// করোনাভাইরাসের প্রভাবে সারাদেশের মানুষ ঘরে বন্দি। দিনমজুর, গরীব, অসহায় মানুষগুলো আকাশপানে চেয়ে আছে সৃষ্টিকর্তার দয়ার আশায়। এমন যখন পরিস্থিতি ঠিক তখন প্রবাসীদের আর্থিক সহযোগীতায় দেবীদ্বার পৌর এলাকার ফতেহাবাদ গ্রামের প্রবাসীদের অর্থয়ানে ও ফতেহাবাদ গ্রামের যুবসমাজের সহযোগীতায় অসহায় গরীব, অসহায় ও দু:স্থদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে ‘ফতেহাবাদ যুবসমাজ’। খাদ্য বিতরন কর্মসূচীতে আর্থিক ভাবে সহযোগতী করেন প্রবাসী লিটন মিয়া, হাজী শরীফুল ইসলাম, বিল্লাল হোসেন, ফারুক, সাঈদ ও শাহীন। ২ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে সারা দিন গ্রামের যুবকদের অক্লান্ত প্ররিশ্রম করে তারা গ্রামের অসহায় পরিবারে গিয়ে এ খাদ্য সামগ্রী পৌছে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতি জন প্রতি ৫ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ কেজি তেল ও ১ কেজি করে ডাল দেয়া হয়। তরুন যুবক সমাজ সেবক জালাল হোসেন কাজাল বলেন ‘বাড়িয়ে দাও সহযোগীতার হাত, স্লোগানকে বুকে ধারণ করেন আমাদের অঙ্গীকার হবে আমি খেলে তুমিও খাবে, এক বেলাও না খেয়ে থাকবে না আমার গ্রাম সহ আশেপাশের কয়েক গ্রামের কেহই। বৈশ্বিক করোনা ভাইরাস পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সরকারের নির্দেশনা মেনে নিজ নিজ ঘরে অবস্থান করুন। খাদ্য আপনাদের ঘরের দরজায় পৌছে দিবো আমরা। আজকে যারাই আমাদের সাথে জীবনের ঝুঁকি নিয়েই খাদ্য সামগ্রী বিতরনে সহযোগিতা করছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন ফতেহাবাদ ওয়ার্ড আওয়ামীলগের সভাপতি জাহাঙ্গীর আলম, ওয়াড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী সফিকুল ইসলাম, মুকবল ইসলাম, সিরাজুল ইসলাম, মালেক, হোসেন, সিরাজ বেন্ডার, জুয়েল, মুস্তফা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com