সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

আসছে অঞ্জন দত্তের ‘দুই বন্ধু’

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ১২.১৯ এএম
  • ২১৭ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ-নতুন নতুন কন্সেপ্টের গল্প দিয়ে প্রতিনিয়ত দর্শকদের চমক দিচ্ছে দেশ-বিদেশের বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম। এই ধারায় শুরু থেকেই যুক্ত আছে বাংলাদেশের স্বনামধন্য ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ। বছরজুড়ে অনন্য সব কন্টেন্ট উন্মুক্ত করার মাধ্যমে বিঞ্জ হয়ে উঠছে দেশের উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম।

অনন্যতায় আরও একধাপ এগিয়ে যেতে বিঞ্জ -এর সাথে এবার যুক্ত হয়েছেন দুই বাংলার জনপ্রিয় গায়ক, অভিনেতা ও পরিচালক অঞ্জন দত্ত। পরিচালক হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ -এর জন্য অঞ্জন দত্ত নির্মাণ করছেন ‌’দুই বন্ধু’ নামে একটি মিউজিক্যাল ওয়েব সিরিজ। ওয়েব সিরিজটিতে অভিনয় করছেন তমা মির্জা, সুপ্রভাত, শাওন চক্রবর্তী, অঞ্জন দত্ত সহ দুই বাংলার একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পীরা। বিঞ্জ অরিজিনাল ‘দুই বন্ধু’ ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন হাসিবুল হাসান তানিম।

এ বিষয়ে জনপ্রিয় গায়ক, অভিনেতা ও পরিচালক অঞ্জন দত্ত বলেন, ‘দুই বন্ধু’ বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের উদ্যোগে নির্মাণ করছি। সিরিজটিতে অনেকগুলি চমক থাকবে। বাকিটা সময়ই বলবে।
–
এ প্রসঙ্গে বিঞ্জের জেনারেল ম্যানেজার ও ‘দুই বন্ধু’র প্রযোজক হাসিবুল হাসান তানিম বলেন, ‘দুই বন্ধু’ গতানুগতিক ধারার বাইরে মিউজিক্যাল সিরিজ। এই ওয়েব সিরিজটিতে দর্শক অনেক কিছুই দেখতে পাবেন। সিরিজটিতে সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে অঞ্জন দত্তের গাওয়া নতুন ছয়টি গান।

তিনি আরো জানান, দুইজন বন্ধুর সঙ্গীত ভাবনাকে কেন্দ্র করে আগানো এই মিউজিক্যাল ওয়েব সিরিজটি খুব শীঘ্রই বিঞ্জের দর্শকরা দেখতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com