সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

‘অন্তরালের আয়না’ মঞ্চ নাটকে শারমিন সুলতানা

  • আপডেট সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ৭.৪৬ পিএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

 

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ–শিল্পকলায় চলমান গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের দশম দিন আজ রবিবার সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হবে সৌখিন থিয়েটারের ষষ্ঠ প্রযোজনা ‘অন্তরালের আয়না’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় শিল্পীরা হলেন, মো. আলমগীর, আজমিরা কান্তা মিরা, হামিদুর রহমান পাপ্পু, ফারহানা হামিদ, শারমিন সুলতানা উমি, জাবেদ হামিদ, আহমেদ মোস্তফা মামুন, সানোয়ার, নয়ন, অধরা, রায়হান এবং সাবা। নাটকের সহকারী নির্দেশনায়, আবহ সংগীতে ও কোরিওগ্রাফে মো. আলমগীর, আলোক নিয়ন্ত্রণে- লামিয়া, আবহ সংগীত সঞ্চালনায়- তাইজুল।

ইতালির নোবেল বিজয়ী নাট্যকার দারিও ফোর গল্প অবলম্বনে নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন সৌখিনের সভাপতি হামিদুর রহমান পাপ্পু। নাটকটির গল্প সম্পর্কে দলের সাধারণ সম্পাদক মো. আলমগীর বলেন, ‘অন্তরালের আয়না’ নাটকে দেখা যাবে, পৃথিবীতে মানুষের সর্বশ্রেষ্ঠ আশ্রয়স্থল হলো তার পরিবার। বর্তমানে সামাজিক অবক্ষয়ের অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ হলো পারিবারিক অশান্তি। চারিত্রিক অধঃপতনের চিত্র এই নাটকে হাস্যরসাত্মকভাবে দেখানো হয়েছে।

পারিবারিক অশান্তি একটি জাতির জন্য অশনি সংকেত। এই অশনি সংকেত থেকে দেশ ও জাতিকে মুক্ত রাখতে পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করতে হবে নিজেদের প্রতি নিজেদের যতœশীল হতে হবে। একে অপরের প্রতি বিশ্বাসী, সহনশীল ও শ্রদ্ধাশীল হতে হবে তবেই গড়ে উঠবে ‘দায়িত্বশীল পারিবারিক মায়ার বন্ধন’ সেই সঙ্গে গড়ে উঠবে সুন্দর, সভ্য এবং সুশিক্ষিত সমৃদ্ধ জাতি।
সভাপতি ও নাটকের নির্দেশক হামিদুর রহমান পাপ্পু বলেন পারিবারিক এবং সামজিক স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে আমাদের এই নাটকটি যদি সামান্য ভূমিকা রাখতে পারে তবেই সেটা হবে আমাদের পরিশ্রমের সার্থকতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com