মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

জার্মানির দক্ষিণাঞ্চলের অভিবাসন প্রত্যাশীদের ভ্যান দুর্ঘটনায় ৭ জন নিহত

  • আপডেট সময় শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ৭.১৫ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে

জার্মানির দক্ষিণাঞ্চলের বাভারিয়ার একটি হাইওয়ে জংশনে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি ভ্যান দুর্ঘটনায় ৭ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) বাভারিয়ান পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একটি ৬ বছর বয়সী শিশুও ছিল। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

অস্ট্রিয়ার সীমান্তের কাছে এ৯৪ মোটরওয়েতে দুর্ঘটনাটি ঘটে। চালক পুলিশের নজর এড়াতে ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছিলেন।

জার্মান সংবাদপত্র বিল্ডের তথ্যমতে, ভ্যানটিতে ২৩ জন লোক গাদাগাদি করে ছিল। অথচ ভ্যানটিতে মাত্র ৯ জনের ধারণ ক্ষমতা ছিল।

পুলিশ জানিয়েছে, কর্তৃপক্ষ আহত চালকের (২৪) ব্যাপারে তদন্ত করছে। তিনি মানব পাচার ও হত্যাকাণ্ডের জন্য সন্দেহভাজন।

সামাজিক যোগাযোগমাধ্যমে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার বলেছেন, মানব পাচারকারীরা যে নিষ্ঠুর উপায়ে মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে তা প্রকাশ করেছে দুর্ঘটনাটি।

তিনি বলেন, ‘আমাদের অবশ্যই চোরাচালান চক্রের নিষ্ঠুর ব্যবসা ভেঙে দিতে হবে।

বাভারিয়ার অভ্যন্তরীণমন্ত্রী জোয়াকিম হারম্যান জার্মান প্রেস এজেন্সিকে (ডিপিএ) বলেছেন, এই ঘটনা দেখালো যে চোরাচালানকারীদের থামাতে সীমান্ত নিয়ন্ত্রণ আরও জোরদার করা কতটা গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com