সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ওয়ান ডে বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছেন টাইগাররা

  • আপডেট সময় বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৭.২৯ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

ওয়ান ডে বিশ্বকাপ খেলতে ভারতে উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা। বুধবার বিকেল চারটার পরে বাংলাদেশ বিমানের একটি চার্টাড ফ্লাইটে ঢাকা ছাড়ে ২৮ জনের বহরটি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করে। বিশ্বকাপে অংশ নেওয়া ১৫ ক্রিকেটারসহ হেড কোচ-সহকারী কোচ-বোলিং কোচ, টিম ফিজিও, টিম ম্যানেজারসহ আরও ১৩ জন স্টাফ ভারত সফরে গেছেন।

ভারতে বাংলাদেশ দলের প্রথম গন্তব্য আসামের গুয়াহাটি। সেখানে বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রস্তুটি ম্যাচের প্রথমটি মাঠে গড়াবে শুক্রবার। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা।

এরপর ২ অক্টোবর গোয়াহাটির বারাসাপারা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিবরা। ওই ম্যাচ খেলে পরদিন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন দলের ক্রিকেটাররা।

বাংলাদেশ ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে।

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলে নেই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল। কোমরের ইনজুরিতে ছিলেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতেই তার ওই পুরনো ব্যথা ফিরে আসে। বিশ্বকাপে খেলার জন্য তামিম পুরোপুরি ফিট না হওয়ায় তাকে দলে নেওয়া হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com