বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

করোনা তথ্য গোপন নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করল চীন

  • আপডেট সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০, ২.৩৫ পিএম
  • ৩৩৯ বার পড়া হয়েছে

চীন করোনাভাইরাস মহামারির বিষয়টি ‘নির্লজ্জ ও অনৈতিকভাবে’ গোপন করে এই রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে সঠিক তথ্য প্রকাশ করেনি, যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা কর্মকর্তার আনা এসব অভিযোগ বৃহস্পতিবার প্রত্যাখ্যান করেছে চীন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং এক সংবাদ সম্মেলনে প্রাসঙ্গিক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমাদের সহকর্মীরা নিয়মিতভাবে বিশ্বের কাছে স্বচ্ছ এবং সময়োপযোগী তথ্য সরবরাহ করে যাচ্ছেন এবং আমি বহুবার এসব বিষয়ে চীনের প্রতিক্রিয়া বিস্তারিতভাবে জানিয়েছি।’

‘আন্তর্জাতিক জনস্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত বিষয়গুলো বিশ্লেষণ করার দায়িত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা মহামারি ও রোগ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের। কিন্তু অভ্যাসগতভাবে মিথ্যাবাদী একাধিক রাজনীতিবিদ এ বিষয়ে রায় দিচ্ছেন,’ যোগ করেন হুয়া চুনিং।

গত বুধবার জেনেভায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে, করোনাভাইরাস নিয়ে চীনের বিরুদ্ধে করা অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কর্মকর্তা প্রত্যাখ্যান করেছেন বলেও উল্লেখ করেন চীনা মুখপাত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com