বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

জুলাই আন্দোলনে শহিদদের মর্যাদা রক্ষায় ধানের শীষে ভোট দিবেন –এস এম জাহাঙ্গীর

  • আপডেট সময় শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৪.১৬ এএম
  • ৮৪ বার পড়া হয়েছে

জুলাই আন্দোলনে শহিদদের মর্যাদা রক্ষায় ধানের শীষে ভোট দিবেন —এস এম জাহাঙ্গীর

 

সৈয়দ বশির আহম্মেদ,(উত্তরা প্রতিনিধি)ঃ- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, জুলাই আন্দোলনে শহিদদের মর্যাদা রক্ষায় ধানের শীষ বিজয়ী করতে হবে। বিগত ১৭ বছর আমরা আন্দোলন করেছি রক্ত দিয়েছি ঘাম ঝড়িয়েছি। অসংখ্য মানুষের প্রাণ আর রক্তের বিনিময়ে ভোট দেয়ার সুযোগ এসেছে। বিগত দিনে জনগন ভোট দিতে পারে নাই। তাই যে কোন মূল্যে ভোটের পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। অতীতে যে কয়টি সুষ্ঠু নির্বাচন হয়েছে প্রত্যকবার বিএনপি জয়লাভ করেছে। সুষ্ঠু ভোট হলে ধানের শীষ অবশ্যই বিজয়ী হবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। গণতন্ত্র ও আপনাদের ভোটাধিকার টেকসই করার নির্বাচন। নির্বাচনে একটি দল ষড়যন্ত্রের মাধ্যমে বিজয়ী হতে মরিয়া হয়ে উঠেছে। ভোটে কারচুপি করার চেষ্টা চালাবে। নির্বাচনের দিন আপনারা যারা পোলিং এজেন্টের দায়িত্ব পালন করবেন তারা ভোট গুনে প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষর নিয়ে আসবেন।

আজ (৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তুরাগের কামারপাড়া স্কুল এন্ড কলেজ মাঠ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

ঢাকা ১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান। এসময় নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, এম.কফিল উদ্দিন, মোঃ আফাজ উদ্দিন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি মোঃ জামির হোসেন, মহানগর উত্তর সেচ্ছাসেবক দলের সহসভাপতি মোস্তফা কামাল হৃদয়, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মোঃ আমান উল্লাহ ভূইয়া, হারুন অর রশিদ খোকা, চাঁন মিয়া বেপারী, জহির উদ্দিন, আলমাছ আলী, আবু তাহের খান, এ বি সিদ্দিক, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠু, আব্দুস সালাম, আলমগীর হোসেন শিশির, মোঃ আলাউদ্দিন, মোস্তফা সরকার, যুবদলের মোঃ আমিনুল ইসলাম, মোঃ মিলন মিয়া প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোস্তফা জামান বলেন, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে শত শত নেতাকর্মী উপস্থিত থাকতে হবে। নারী ভোটাররা যাতে ভোট কেন্দ্রে উপস্থিতি কম হয় সেজন্য একটি দল গুজব ছড়াচ্ছে। মা-বোনেরা আপনারা কোন গুজবে কান দিবেন না। বিএনপির প্রতিটি নেতাকর্মী মা-বোনদের নিরাপত্তা নিশ্চিতে পাশে থাকবে। আমি তুরাগ এলাকার সন্তান। তাই এই তুরাগ থানার ৩ টি ওয়ার্ডে সর্বোচ্চ সংখ্যক ভোটে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনাে বিজয়ী করতে হবে।

বার্তা প্রেরক
সৈয়দ বশির আহম্মেদ
উত্তরা প্রতিনিধি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com