মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পটুয়াখালীতে চাঞ্চল্যকর হত্যা মামলায় আসামী র‌্যাব-৮, কর্তৃক গ্রেফতার ১ জন

  • আপডেট সময় বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৯.০৫ পিএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

মল্লিক জামাল:-পটুয়াখালীতে র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল গত ৫ সেপ্টেম্বর ২৩ইং তারিখ পটুয়াখালী জেলার বাউফল থানা এলাকায় অভিযান পরিচালনা করে একজন চাঞ্চল্যকর হত্যা মামলার আসামীকে র‍্যাব-৮ গ্রেফতার করেছে।

উক্ত অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৪০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায যে, পটুয়াখালী জেলার বাউফল থানাধীন কমলাপুর ত্রিমুখী বাজারস্থ জনৈক হাজি শহীদ মৃধার মেসার্স সওদা এন্টারপ্রাইজ দোকানের সামনে ০১(এক) জন হত্যা মামলায় এজাহারভুক্ত পলাতক আসামী অবস্থান করছে বলে জানা যায় এসময় প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল হক এর নেতৃত্বে আনুমানিক ১৪.৪০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ঐ ব্যাক্তিকে গ্রেফতার করা হয়।

এসময় গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নাম- মোঃ ছোবাহান মৃধা (৫৫), পিতা-মৃত জনাব আলী মৃধা, সাং-দক্ষিণ মাধবপুর, ৪নং ওয়ার্ড, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী বলে জানায়। গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, পটুয়াখালী জেলার বাউফল থানার মামলা নং-০৩, তারিখ-০৩/০৯/২৩ ইং ,ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০২/৩৪/৫০৬ পেনাল কোড এর অন্যতম পলাতক আসামী।

এসময় র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পটুয়াখালী জেলার বাউফল থানায় হস্তান্তর করা হয়।

এব্যপারে পটুয়াখালী র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো, নাজমুল হক দৈনিক বরিশাল সমাচারকে জানায়, প্রতিদিনের ন্যায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com