রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

কোভিড-১৯–এর টিকা বানাবে জনসন অ্যান্ড জনসন

  • আপডেট সময় বুধবার, ১ এপ্রিল, ২০২০, ১১.২৪ পিএম
  • ৩৭০ বার পড়া হয়েছে

কোভিড-১৯ টিকা তৈরি করবে শিশুদের উপযোগী জিনিসপত্র প্রস্তুতকারক সংস্থা জনসন অ্যান্ড জনসন। সোমবার ওই ঘোষণার পরেই জনসন অ্যান্ড জনসনের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৮ শতাংশ।  সোমবার ওই সংস্থার তরফে জানানো হয়েছে, জরুরি ভিত্তিতে কোভিড-১৯–এর টিকা বানানো শুরু করবে জনসন অ্যান্ড জনসন। আগামী বছরের গোড়ার মধ্যে ওই ওষুধ হাতে এসে যাওয়ার কথা। আগামী সেপ্টেম্বর থেকেই মানুষের উপরে ওই টিকা পরীক্ষা করা হবে। যদিও জনসন আদতে ওষুধ প্রস্তুতকারক সংস্থা নয়। তা সত্ত্বেও কোভিড-১৯ এর টিকা তৈরির ক্ষেত্রে প্রথম এগিয়ে এসেছিল এই সংস্থাটিই।জনসন অ্যান্ড জনসনের সিইও অ্যালেক্স গোরস্কি জানান, এই মুহূর্তে বিশ্ব জুড়ে স্বাস্থ্য সঙ্কট চলছে। এই পরিস্থিতিতে ওই টিকা তৈরিতে আমাদের দিক থেকে যতটা সম্ভব তা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।  একটি বিবৃতিতে সংস্থার তরফে আরও জানানো হয়েছে, আমেরিকায় টিকা তৈরির পরিকাঠামো ও ক্ষমতাও বাড়াচ্ছে জনসন অ্যান্ড জনসন। এ দিকে, করোনাভাইরাস প্রতিরোধে চিনের তৈরি টিকাটি দেশের বাইরেও পরীক্ষার কথা ভাবছে বেজিং। চিনের এক গবেষক সম্প্রতি জানান, ভাইরাসের কেন্দ্র উহানের উপরে পরীক্ষা সফল হলে অন্যান্য দেশেও তা পরীক্ষা করা যেতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com