মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

রাশিয়ায় হামলা চালাতে সোভিয়েত আমলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইউক্রেন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ১.০৬ পিএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর তাদের ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বিষয়ক দৈনিক প্রতিবেদনে রবিবার বলেছে, ইউক্রেন রাশিয়ার অনেক ভেতরে আক্রমণ শুরু করেছে। আর, রুশ বিমানবাহিনীর শীর্ষ নেতৃবৃন্দ “খুব সম্ভবত” রাশিয়ার পশ্চিমাঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার চাপে রয়েছেন।

ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর বলেছে, রাশিয়ার নাগরিকদের ওপর সরাসরি প্রভাব কম পড়বে, “প্রায় নিশ্চিতভাবে” এটা বিশ্বাস করে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ করেছিলেন। মন্ত্রকের প্রতিবেদনে আরো বলা হয়েছে, চালকবিহীন আকাশ যানগুলো এখন নিয়মিত মস্কোতে আঘাত হানছে।

এসএ-৫ গ্যামন ক্ষেপণাস্ত্র প্রতিনিয়ত রাশিয়ায় আঘাত হানার “খবর বৃদ্ধি” পাচ্ছে।ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সাড়ে সাত টন ওজনের সোভিয়েত আমলের গ্যামন মিসাইল ব্যবস্থাকে ইউক্রেনের প্রতিরক্ষা সরঞ্জামের তালিকা থেকে বাদ দেয়া হয়েছিলো। এখন, দৃশ্যত এটি “স্থলভাগে আক্রমণ পরিচালনার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসাবে” আবার ব্যবহৃত হচ্ছে।

কিয়েভ থেকে প্রায় ১৪৫ কিলোমিটার উত্তরে ইউক্রেনের ঐতিহাসিক শহর চেরনিহিভের সেন্ট্রাল স্কোয়ারের কাছে শনিবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ছয় বছর বয়সী এক শিশুসহ সাতজন নিহত ও ১৪৪ জন আহত হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার দৈনিক ভাষণে প্রাণঘাতী এই হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেন।তিনি বলেন, “আমি নিশ্চিত, আমাদের সৈন্যরা এই সন্ত্রাসী হামলার জন্য রাশিয়াকে জবাব দেবে; যথাযথ জবাব দেবে।

ধর্মীয় ছুটির দিনে গির্জায় যাওয়ার সময় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। আহতদের মধ্যে ১২ জন শিশু এবং ১০ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর স্টকহোমে তারা প্রথম সফরের সময় জেলেন্সকি সুইডেনের প্রধানমন্ত্রী উলফক্রিস্টারসনের কাছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা জোরদারে সহায়তা চান। সে সময় তিনি সুইডেনে নির্মিত গ্রিপেন যুদ্ধবিমান দেয়ার জন্য অনুরোধ করেন। গত জুনে, সুইডেনের সরকার বলেছিলো, তারা ইউক্রেনের পাইলটদের তাদের বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান সাব নির্মিত জেট বিমান পরীক্ষা করার সুযোগ দেবে। তবে, এগুলো সুইডেনের আকাশসীমা রক্ষায় প্রয়োজন বলে উল্লেখ করে দেশটির সরকার।

জেলেন্সকি শনিবার জানান যে ইউক্রেনের পাইলটরা বিমানগুলোতে তাদের প্রশিক্ষণ শুরু করেছেন।এক যৌথ সংবাদ সম্মেলনে, গ্রিপেনস সম্পর্কে কোনো মন্তব্য করেননি ক্রিস্টারসন । তবে, চেরনিহিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করেছেন তিনি।

ভিওএ’র জাতিসংঘ প্রতিনিধি মার্গারেট বেশিয়ার জাতীয় নিরাপত্তা সংবাদদাতা জেফ সেলডিন এই প্রতিবেদনে অবদান রেখেছেন। এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com