বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগ ষড়যন্ত্র এবং দমন-নিপীড়নে বিশ্বাস করে না:স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩, ৮.৪০ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ ষড়যন্ত্র এবং দমন-নিপীড়নে বিশ্বাস করে না.অগ্নিসন্ত্রাসীরা আবারও ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই অগ্নি সন্ত্রাসীরা আবারো নানা ধরনের ষড়যন্ত্রের জন্য একত্রিত হচ্ছে। লাভ হবে না। বাংলাদেশের মানুষ তাদেরকে চিনে ফেলেছে। বাংলাদেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কাজেই নির্বাচনে যারা ভয় পায়, যারা নির্বাচন করতে চায় না, তারা নির্বাচন বানচালের জন্য নানা পাঁয়তারা করবে এটাই স্বাভাবিক।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ষড়যন্ত্র এবং দমন-নিপীড়নে বিশ্বাস করে না। ক্ষমতার জন্য আওয়ামী লীগ জনগণের ওপর ভরসা রাখে।’

নির্বাচন ঘিরে অনেকে অস্ত্রবাজি-বোমাবাজির চেষ্টা করবে বলেও নেতাকর্মীদের সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো প্রতিরোধের জন্য প্রস্তুত আছে।

এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপির রাজধানীর প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে বাসে আগুন দেওয়ার নির্দেশ দেশের বাহিরে থেকে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com