মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে

  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ৬.৪৭ পিএম
  • ২০১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। আগামী দিনগুলোতে বিশ্বজুড়ে চাহিদা কমতে পারে। এ আশঙ্কায় জ্বালানি পণ্যটির মূল্য হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।ইতোমধ্যে বিশ্বের শীর্ষ তেল ভোক্তা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে, দেশটির অর্থনীতি শক্তিশালী হয়েছে। ফলে সেখানে চাহিদা সংকুচিত হতে পারে। ফলে জ্বালানি পণ্যটি দর হারিয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ৫৯ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ। প্রতি ব্যারেলের দর স্থির হয়েছে ৮৩ ডলার ৬৫ সেন্টে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) চুক্তি মূল্য নিম্নমুখী হয়েছে ৫১ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ। ব্যারেলপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ৭৯ ডলার ৫৮ সেন্টে।

তবে দৈনিক ভিত্তিতে কমলেও সাপ্তাহিক হিসাবে চলতি সপ্তাহে উভয় বেঞ্চমার্কের দাম ৫ শতাংশের ওপর বেড়েছে।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মার্কিন জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৪ শতাংশ। পূর্বাভাসকে যা ছাড়িয়ে গেছে। ধারণা করা হয়েছিল, এসময়ে তা হবে ১ দশমিক ৮ শতাংশ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) ইউএস বাণিজ্য বিভাগ এ তথ্য দিয়েছে। তারা জানিয়েছে, আলোচ্য সময়ে দেশটির অর্থনীতি ইতিবাচক রয়েছে। ফলে দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের নামে ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠেছে।

ইলিনয়সের গ্যালেনা ভিত্তিক রিটারবুশ অ্যান্ড অ্যাসোসিয়েটসের সভাপতি জিম রিটারবুশ বলেন, এখন পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে-এ কথা বলা যাবে না। বিগত মাসগুলোতে যা শুধুই কমেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com