মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আটলান্টিক মহাসাগরে নিখোঁজ সাবমেরিন: দ্রুত ফুরিয়া আসছে যাত্রীদের অক্সিজেন

  • আপডেট সময় বুধবার, ২১ জুন, ২০২৩, ৫.২৫ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে গেলো রবিবার আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয় সাবমেরিন ‘টাইটান’। এরপর থেকেই এটিকে উদ্ধারে ব্যাপক তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডার অনুসন্ধানকারী দল। তবে সময়ের সাথে সাথে নিখোঁজ সাবমেরিনটিতে মজুত থাকা অক্সিজেন ফুরিয়ে আসছে।

বুধবার যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জানিয়েছে, টাইটান নামের সাবমেরিনটিতে এখন যে পরিমাণ অক্সিজেন আছে, তা দিয়ে পর্যটকেরা আর ৩০ ঘণ্টারও কম সময় টিকে থাকতে পারবেন। ফলে পর্যটদের জীবন নিয়ে আশঙ্কা বাড়ছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, নিখোঁজ সাবমেরিন টাইটানের খোঁজে তল্লাশিরত কানাডার একটি আকাশযান পানির নিচে ‘শব্দ’ শনাক্ত করেছে। শব্দের উৎস সন্ধান ও সাবমেরিনটির খোঁজে আটলান্টিক মহাসাগরে প্রায় ২০ হাজার বর্গকিলোমিটার জায়গাজুড়ে অভিযান চলছে।

এর আগে গেলো রবিবার আটলান্টিক মহাসাগরের তলদেশে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে পর্যটকেদের নিয়ে রওনা দিয়ে নিখোঁজ হয় সাবমেরিনটি। যাত্রার ১ ঘণ্টা ৪৫ মিনিটের মাথায় ছোট সাবমেরিনটির সঙ্গে ভূপৃষ্ঠের নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এটিকে শেষবার মতো সমুদ্র পৃষ্ঠ থেকে দুই মাইলেরও বেশি নিচে শনাক্ত করা হয়েছিল।

 

এদিকে সাবমেরিনটিতে থাকা পাঁচ যাত্রীর পরিচয় নিশ্চিত করেছে বিবিসি। তারা হলেন- ৫৮ বছর বয়সী ব্রিটিশ অভিযাত্রী হ্যামিশ হার্ডিং, ৪৮ বছর বয়সী পাকিস্তানি নাগরিক শাহজাদা দাউদ, তার ১৯ বছর বয়সী ছেলে সুলেমান দাউদ, ৭৭ বছর বয়সী ফরাসি নৌবাহিনীর সাবেক ডুবুরি পল হেনরি এবং ওশেনগেট কোম্পানির প্রধান নির্বাহী ৬১ বছর বয়সী স্টকটন রাশ।

মার্কিন নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, সাগরের নিচ থেকে ভারী বস্তু তোলার জন্য একটি বিশেষ উইঞ্চ সিস্টেম (টেনে তোলার যন্ত্র) এবং অন্যান্য সরঞ্জামসহ কর্মীরা এ উদ্ধার অভিযানে যোগ দেবেন।

 

আর পেন্টাগন বলেছে, তারা একটি সি১৩০ এবং তিনটি সি-১৭ বিমান মোতায়েন করছে। ফ্রান্সের সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটও আন্ডারওয়াটার রোবট পাঠানোর ঘোষণা দিয়েছে।

ইউএস কোস্ট গার্ড ক্যাপ্টেন জেমি ফ্রেডরিক সাংবাদিকদের বলেছেন, এটি একটি অত্যন্ত জটিল অনুসন্ধান এবং ইউনিফাইড টিম যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত উপলব্ধ সম্পদ এবং দক্ষতা বহন করার জন্য ২৪ ঘণ্টা কাজ করছে।

উদ্ধারকারীরা অনুমান করেছেন, যাত্রীদের কাছে দুই দিনেরও কম অক্সিজেন অবশিষ্ট রয়েছে, সাবমেরিনটির ৯৬ ঘণ্টা পর্যন্ত জরুরি অক্সিজেন সরবরাহের সক্ষমতা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com