মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

তুরস্কে রকেট ও বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে

  • আপডেট সময় রবিবার, ১১ জুন, ২০২৩, ৯.৫৭ এএম
  • ১৯১ বার পড়া হয়েছে

তুরস্কে একটি রকেট ও বিস্ফোরক তৈরির কারখানায় শনিবার বিস্ফোরণের ফলে একটি বাড়ি ভেঙে পড়েছে এবং এই কারখানার মধ্যেই পাঁচজন কর্মী নিহত হয়েছেন।

গভর্নর ভাসিপ সাহিন সংবাদদাতাদের জানান , দেশের রাজধানী আঙ্কারার উপকণ্ঠে সরকারি মেকানিকাল ও কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন চত্বরে সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ বিস্ফোরণটি ঘটে।

তিনি বলেন, ডিনামাইট তৈরির সময় রাসায়নিক বিক্রিয়াই সম্ভবত এই বিস্ফোরণের কারণ। প্রশাসন নিয়ম-মাফিক তদন্ত শুরু করেছে।

বেসরকারি এনটিভি টেলিভিশন জানিয়েছে, অ্যাম্বুলেন্স ও দমকলের গাড়ি ঘটনাস্থলে দ্রুত হাজির হয়। সেই সময় ওই চত্বর থেকে ধূসর ধোঁয়া উঠতে দেখা গেছে।

বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের দোকান ও বাড়ির জানালা ভেঙে গুঁড়িয়ে গিয়েছে।

সেখান থেকে বলা হয়েছে, ওই চত্বরে থাকা প্রিয়জনদের খবর নিতে পরিবারের সদস্যরা ছুটে আসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com