মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত বাংলাদেশি ১ লাখ কর্মী নেওয়ার প্রস্তাবে সম্মত রাশিয়া অনার্সে বাংলা-ইতিহাসের মতো মৌলিক বিষয় বাদের পরিকল্পনা নেই :শিক্ষামন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে বড় পর্দায় খেলা দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে :যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বাজেট অধিবেশনে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে সীমান্ত সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে শূন্যরেখায় আটকে থাকা সব নাগরিককে ফিরিয়ে নিয়েছে ভারত নোটিশের জবাব দিতে আদ-দ্বীন হাসপাতালকে ২ দিনের সময় দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু

কাতারে আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের রুহিত সুমন

  • আপডেট সময় শনিবার, ১০ জুন, ২০২৩, ৮.১৭ পিএম
  • ২৫০ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত চারদিনব্যাপী টেক ও গ্রিন সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন যুব সংগঠক, উদ্যাক্তা ও ময়ূরঙ্খী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন (মোঃ সুমন রহমান)। প্রায় ত্রিশটি দেশের তিন শতাধিক প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করে।

কাতার প্রজেক্টের এই আয়োজনটিতে আধুনিক প্রযুক্তির সুফল ও সবুজ পৃথিবী এই প্রতিপাদ্যকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।
সুমন বলেন, আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের লাল-সবুজের প্রতিনিধিত্ব করা সবসময় আমার কাছে অনেক বেশি গর্বের ও আনন্দের। আমি যুব শক্তিকে সম্পৃক্ত করে আরো বেশি কাজ করতে চাই ।

উল্লেখ্য, সুমন এর আগে বিভিন্ন দেশে আন্তর্জাতিক সম্মেলন ও সামিটে অংশগ্রহণ করার পাশাপাশি মালদ্বীপে অনুষ্ঠিত বিশ্ব যুব শান্তি সম্মেলনে ‘গ্লোবাল পিস অ্যাওয়ার্ড’, ভারতে “আন্তর্জাতিক যুব পুরস্কার”, দুবাইয়ে “আন্তর্জাতিক স্কুল অ্যাওয়ার্ড”, থাইল্যান্ডে “আন্তর্জাতিক এডুকেশন অ্যাওয়ার্ড” ইংল্যান্ড থেকে “স্টার অফ কোভিড অ্যাওয়ার্ড” এ ভূষিত হয়েছেন সুমন । এছাড়া দেশ-বিদেশ থেকে পেয়েছেন বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মাননা ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com