মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

লিবিয়ার ২৩ জন আইএস জঙ্গীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০২৩, ১২.৩২ এএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

লিবিয়ার একটি আদালত প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্ত ২৩ জন আইএস জঙ্গীকে মৃত্যুদণ্ড দিয়েছে। তাদের হামলায় মিশরীয় কপটিক খৃষ্টানসহ কয়েক ডজন মানুষ নিহত হয়।

একই অভিযোগে দোষী সাব্যস্ত অন্য ১৪জন জঙ্গীকে মিসরাটার আপিল আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

আদালত ৯জন আসামীকে ৩ থেকে ১২ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়। ৫ জন সন্দেহভাজনকে খালাস দেয়া হয়।

আদালত বিস্তারিত কিছু বলেনি।

২০১১ সালে লিবিয়ায় বিদ্রোহ এবং বহুদিনের শাসক গাদ্দাফি নিহত হবার পর সে দেশে যে অশান্ত অবস্থা তৈরি হয়, আইএস এবং অন্যান্য চরমপন্থী গোষ্ঠী তার সুযোগ নেয়। তারা গাদ্দাফির জন্মস্থান সির্তে এবং ডের্নাসহ কিছু শহর দখল করে নেয়।

২০১৬ সালের ডিসেম্বরে জাতিসংঘ সমর্থিত ন্যাশনাল আকোর্ড সরকারের বাহিনী ঐ জঙ্গীদের উৎখাত করে। দুই বছর পর কমান্ডার খালিফা হিফটারের বাহিনী ডের্না পুনর্দখল করে।

লিবিয়ার কারাগারে শত শত কথিত আইএস যোদ্ধা আটক আছে, যাদের অনেকেই বিচারের অপেক্ষায় আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com