বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নারায়নগঞ্জে মায়ের স্বাক্ষর জাল করায় জমির মামলায় আলোচিত দণ্ডপ্রাপ্ত কাঞ্চন কারাগারে

  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০২৩, ১২.১৭ এএম
  • ২১১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় মায়ের স্বাক্ষর জালিয়াতি করে জমি আত্মসাতের দায়ে দণ্ড প্রাপ্ত আসামী পূত্র একরামুল আহসান কাঞ্চন ৩০ শে মে মঙ্গলবার আত্মসমর্পণের পর আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।উল্লেখ্য,গত ১৮ মে ২০২৩ তারিখে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামানের আদালত এক রায়ে একরামুল আহসান কাঞ্চনসহ ৬ জনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা প্রদাণ করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন বাদীর ছেলে কামরুল আহসান ও একরামুল আহসান কান্চন। দলিল লেখক ইউনুস মিয়া, সাক্ষী মির্জা ইমতিয়াজুল, বশির উদ্দিন ও দলিল শনাক্তকারী শাহাদাত হোসেন।
রায় ঘোষণাকালে সব আসামি পলাতক ছিলেন। রায় ঘোষণার পর থেকে আসামীরা পলাতক ছিলো। রায় ঘোষণার পর ওয়ারেন্ট জারি হলে অবশেষে সোমবার ( ৩০ মে, ২০২৩) একরামুল আহসান কাঞ্চন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত একরামুল আহসান কাঞ্চনের জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করে।মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২২ নভেম্বর মা কমরের নেহারের সই জালিয়াতি করে দুই ছেলে ফতুল্লার পিলকুনি এলাকার ১২৭ শতাংশ জায়গা রেজিস্ট্রি করে নেন।
এ ঘটনায় ২০১০ সালের ৪ মার্চ মা কমরের নেহার বাদী হয়ে দুই ছেলেসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী আইনজীবী হুমায়ুন কবির বলেন, ‘মামলার বাদী কমরের নেহা অভিযোগ করেন তাঁর সই জালিয়াতি করে দুই ছেলে ১২৭ শতাংশ সম্পত্তি নিজেদের নামে দলিল করেছে।
প্রকৃতপক্ষে বাদী এই দলিলে সই করেননি। জালিয়াতির কাজে সহযোগিতা করে দলিল লেখক ও দলিলের সাক্ষীরা। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত রায় দিয়েছেন। একরামুল আহসান কাঞ্চন গ্রেফতার হলেও বাকি ৫ আসামী এখনও পলাতক আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com