মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ইউক্রেনের রাজধানীতে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৮.২৩ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

যুদ্ধ শুরুর পর ইউক্রেনের রাজধানী কিয়েভে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার কিয়েভের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতির সময় এই হামলার ঘটনা ঘটে। মেয়র ভিতালি ক্লিটশো এক ব্যক্তি নিহত হবার খবর জানিয়েছেন।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা ৫০টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে, তবে তাৎক্ষণিকভাবে এটি পরিষ্কার নয় যে সমস্ত ড্রোন কিয়েভের উপরে ছিল নাকি দেশের বিভিন্ন জায়গায় ছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির কার্যালয়ের প্রধান আন্দ্রেই ইয়ারমাক বলেন, “নিরাপত্তাহীন রাশিয়ানদের জন্য ইউক্রেনের ইতিহাস দীর্ঘদিন ধরেই বিরক্তিকর।“

জেলেন্সকি শনিবার বলেন, “আজ আরেকটি নিষেধাজ্ঞার দিন। ২২০টি কোম্পানি ও ৫১ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যাদের অধিকাংশই রাশিয়ান- যারা সন্ত্রাসের জন্য কাজ করে।“

এদিকে, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক তাদের দৈনিক গোয়েন্দা আপডেটে বলেছে, রাশিয়া-রাষ্ট্র সমর্থিত মিডিয়া এবং ব্যবসায়িক গোষ্ঠীগুলি চায় অর্থনৈতিক মন্ত্রণালয় “যুদ্ধের অর্থনৈতিক চাহিদার মুখে অতিরিক্ত বেতন ছাড়াই” ছয় দিনের কর্মসপ্তাহের অনুমোদন যেন দেয়।

ব্রিটিশ মন্ত্রক টুইটারে জানিয়েছে, গ্রুপগুলো এরই মধ্যে রাশিয়ার মন্ত্রকে দীর্ঘ কর্মসপ্তাহের জন্য আবেদন করেছে।

আপডেটে বলা হয়েছে, মার্গারিটা সিমোনিয়ান, যাকে “শীর্ষস্থানীয় রাশিয়ার পক্ষে প্রচারক” হিসাবে বলা হয়, সম্প্রতি নাগরিকদের তাদের নিয়মিত কাজের পরে প্রতিদিন অস্ত্র কারখানায় অতিরিক্ত দুই ঘন্টা কাজ করার আহ্বান জানিয়েছেন।

ব্রিটিশ আপডেটে বলা হয়েছে, “অতিরিক্ত মজুরি ছাড়াই দীর্ঘ কর্মসপ্তাহের আহ্বান “সোভিয়েত স্টাইলের সামাজিক বাধ্যবাধকতার অনুভূতির প্রতিফলন ঘটায়। রাশিয়ার নেতৃত্ব সম্ভবত অর্থনৈতিক কর্মক্ষমতাকে যুদ্ধ জয়ের একটি নির্ণায়ক ফ্যাক্টর হিসাবে চিহ্নিত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com