মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

তালতলীতে জোরজবরে ঘর তুলে জমি দখল থানায় অভিযোগ

  • আপডেট সময় শুক্রবার, ২৬ মে, ২০২৩, ১১.০৭ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে

মল্লিক মোঃ জামালঃ বরগুনার তালতলীতে জোরজবরে রাতারাতি ঘর তুলে বসতবাড়ীর জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার তালতলী প্রেসক্লাবে এসে লিখিত অভিযোগ করেন উপজেলার পশ্চিম অংকুজানপাড়া এলাকার কুদ্দুস মিয়া। এ অভিযোগের আগে তিনি তালতলী থানায় মামলা করতে এসে লিখিত অভিযোগ করেছেন বলে জানান।

সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার কুদ্দুস মিয়া প্রায় ২যুগ আগে ৪১ নং ছোট নিশানবাড়ীয়া মৌজার এসএ ৭৭ ও ২৬২ নং খতিয়ানে ২একর ৯২শতাংশ জমি ক্রয় করে আধাপাকা বশতঘর তুলে বসবাস করে আসছে। বাড়ীর পূর্ব পাশের কিছু জমিতে লেক কেটে মৎস্য চাষ করেন কুদ্দুস। মহিষ হারানো যাওয়ায় খোজাখুজি করতে কুদ্দুস এলাকার বাইরে থাকার সুবাদে স্থানীয় প্রভাবশালী দেলোয়ার হাওলাদার ও হালিম হাওলাদার কিছু লোকের কু-পরামর্শে বেসরকারী সার্ভেয়ার ছোহরাফ ফরাজীকে এনে কুদ্দুসের দখলকৃত সেই লেক কাটা বাড়ীর পাশের জমিতে রাতারাতি ঘর তুলে জালের বেড়া দিয়ে দখলে নেন।

এ ব্যাপারে স্থানীয় বেসরকারী সার্ভেয়ার ছোহরাফ ফরাজী জানান, জমি মাপা হয়েছে তবে ওখানে দেলোয়ার ও হালিমের কোন জমি নেই এবং তাদেরকে কোন জমি বুঝিয়ে দেয়া হয়নাই।

তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, কুদ্দুসের জমিজমা সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে তদন্ত করে সমাধানের চেষ্টা করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com