সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

গোপালগঞ্জে তিল চাষ সম্প্রসারণে মাঠ দিবস

  • আপডেট সময় শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৬.৩৪ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল তিলের জাত বিনা তিল-২ এর চাষাবাদ সম্প্রসারণ উপলক্ষে আজ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় গোপালগঞ্জ বিনা উপকেন্দ্র কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামে এ মাঠ দিবসের আয়াজন করে। মাঠ দিবসে অডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনার মহা-পরিচালক ড.মির্জা মোফাজ্জল ইসলাম ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনার পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল মালেক।
গোপালগঞ্জ বিনা কেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ কামরুজ্জানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাঠ দিবসে গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারী, কৃষক মোঃ রফিক সিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিনা তিল-২ একটি ওষুধি গুণ সম্পন্ন তৈল বীজ। এ তেল ক্যান্সার,হৃদ, চর্মরোগ প্রতিরোধ করে। প্রতি হেক্টরে এ তিল সর্বোচ্চ ১ হাজার ৮০০ কেজি ফলন দেয়। তিলের আবাদ করে কৃষক পাটের তুলনায় ২ থেকে ৩ গুণ বেশি টাকা উপার্জন করতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com