রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

তালতলীতে উপাসনালয় নিধন চেষ্টার অভিযোগ পুরোহিত বিরুদ্ধে

  • আপডেট সময় শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৪.০৬ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

মল্লিক মোঃ জামালঃ বরগুনার তালতলীতে মতুয়া সম্প্রদায়ের উপাসানালয় বটবৃক্ষ নিধন চেষ্টার অভিযোগ উঠেছে মন্দিরের দেখাশোনার দায়িত্বে থাকা (পুরোহিত) চন্দ্রকান্ত বড়াল এর ছেলে সুশিন চন্দ্র বড়াল বিরুদ্ধে। উপজেলার দক্ষিণ-পূর্ব বেহালা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই বটবৃক্ষ (উপাসনালয়) দেখভালের দায়িত্বে থাকা সুশিন চন্দ্র বড়াল দীর্ঘদিন ধরে নানা কলাকৌশলে পূজারী বৃক্ষটি ধ্বংস করার চেষ্টা চালায়। এমনকি সর্বশেষ এটিকে পুরে ফেলার চেষ্টা করলে খবর পেয়ে স্থানীয় মতুয়া সম্প্রদায়ের লোকেরা এসে বাধাগ্রস্ত করে।

মন্দিরের দায়িত্বে থাকা (পুরোহিত) সুশিন চন্দ্র বড়াল বলেন. এই বট বৃক্ষটি পূজা করার কোন নিয়ম নেই এবং পুকুরের পানি নষ্ট হচ্ছে তাই বটগাছটিকে কেটে ফেলা চেষ্টা করা হয়েছিল।

তালতালী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com